Web Analytics

বাংলাদেশ ও ফিজি বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণ নিয়ে মঙ্গলবার সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক করেছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও বাংলাদেশে নিযুক্ত ফিজির অনাবাসিক হাইকমিশনার জগন্নাথ সামির বৈঠকে ফিজিকে বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য ও দক্ষ জনশক্তির সম্ভাব্য নতুন বাজার হিসেবে চিহ্নিত করা হয়। ফিজির কৃষি, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগও আলোচনায় আসে।

হাইকমিশনার জানান, প্রায় ৯ লাখ ৩০ হাজার জনসংখ্যার ফিজিতে বছরে ১০ লাখের বেশি পর্যটক যান। পর্যটন ও হোটেল খাতের চাহিদা মেটাতে দেশটিকে প্রয়োজনীয় খাদ্যপণ্যের প্রায় ৫০ শতাংশ আমদানি করতে হয়। ফলে ফলমূল ও শাকসবজি উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং মৎস্য খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। তিনি বলেন, ফিজিতে বিনিয়োগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক প্রবেশ এবং বিদেশি বিনিয়োগকারীদের কর অবকাশ সুবিধা মিলতে পারে।

ফিজিতে দক্ষ ও আধা দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে এবং বাংলাদেশ থেকে কর্মী নিতে শ্রম স্থানান্তরবিষয়ক সমঝোতা স্মারক সইয়ের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে। কর্মীদের পরিবারের সদস্যদেরও সেখানে থাকার সুযোগ দেওয়ার বিষয়ে ফিজি ইতিবাচক বলে জানানো হয়। দুই দেশের চেম্বারগুলোর সংযোগ, বিটুবি বৈঠক এবং যৌথ বাণিজ্য কমিশন বা বাণিজ্যবিষয়ক সমঝোতা স্মারক নিয়ে উভয় পক্ষ একমত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।