Web Analytics

নোয়াখালীর বেগমগঞ্জে জনতার ধাওয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী মো. তুহিন একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি ফেলে পালিয়ে গেছেন। মঙ্গলবার বিকেলে গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ বাজারে বাবুলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কোটরামহব্বতপুর গ্রামের বাসিন্দা তুহিন নানার বাড়িতে অবস্থান করছিলেন এবং অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাকে আটকানোর চেষ্টা করলে তিনি ধস্তাধস্তির একপর্যায়ে অস্ত্র ফেলে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিস্তল ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, তুহিন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জাহাঙ্গীর ও হান্নান নামের দুই ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন ও আঘাতের চেষ্টা করেছিলেন। নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন জানান, পালিয়ে যাওয়া অস্ত্রধারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং অস্ত্রের উৎস ও অন্য কেউ জড়িত কি না তা তদন্ত করা হচ্ছে।

তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।