Web Analytics

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে আটকে থাকা ১১ হাজারের বেশি নাবিককে সরিয়ে নিতে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (আইএমও) কার্যক্রম শুরু করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এই উদ্যোগ নেওয়া হয়। আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিনগুয়েজ জানান, ইরান, ওমান, উপসাগরীয় উপকূলীয় রাষ্ট্র, যুক্তরাষ্ট্র ও সামুদ্রিক শিল্প সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আইএমও জানিয়েছে, নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং সমুদ্রপথে নিরাপদ চলাচলের পরিবেশ মূল্যায়ন সম্পন্ন হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর সংঘাত ছড়িয়ে পড়লে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, ফলে বহু বাণিজ্যিক জাহাজ সেখানে আটকা পড়ে। গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ধীরে ধীরে জাহাজ চলাচল স্বাভাবিক হচ্ছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্যে দেখা গেছে, সোমবার এক দিনেই অন্তত ৩৬টি বাণিজ্যিক জাহাজ প্রণালি অতিক্রম করেছে। ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক মাসের আলোচনার পর এখন ধাপে ধাপে সরিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।