Web Analytics

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান ঘোষণা করেছেন, দেশের প্রতিটি জেলার অব্যবহৃত সরকারি জমি ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ২৬ এপ্রিল ২০২৬ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই’ শীর্ষক উন্নয়ন সংলাপে তিনি বলেন, সৌরবিদ্যুৎ দ্বারা স্বয়ংসম্পূর্ণ হতে পারলে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ অঞ্চলে কৃষি বিপ্লব ঘটানো সম্ভব হবে। তিনি জানান, এক একর জমিতে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব এবং একটি জেলায় ২০ একর জমি ব্যবহার করলে ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে, যা সেচে ডিজেল খরচ ও বিদ্যুৎ ভর্তুকি কমাবে।

মন্ত্রী জানান, সরকারের কারিগরি টিমের মতে আগামী ছয় মাসের মধ্যে প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। তিনি আরও বলেন, সরকার দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে উন্নয়নের ঐক্য গড়ে তুলতে চায়। বিদ্যুৎ সংকট ও মধ্যপ্রাচ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার উদ্যোগে দশ সদস্যের একটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, ঝিনাইদহ-ইবি-কুষ্টিয়া রেললাইন স্থাপন ও খুলনা-কুষ্টিয়া মহাসড়ক সংস্কারের কাজ দ্রুত শুরু হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।