Web Analytics

শরীয়তপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় তিন সাংবাদিককে মারধর এবং পরে আরেক সাংবাদিককে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লা সাংবাদিককে ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ বলে হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে দলীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো যৌথ বিবৃতিতে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এ দাবি জানান। তাঁদের ভাষ্য, সাংবাদিকদের ওপর হামলা এবং সংবাদমাধ্যমকে পিটিয়ে দমন করার দম্ভোক্তি প্রমাণ করে ক্ষমতাসীনদের একাংশ গণমাধ্যমের ন্যূনতম স্বাধীনতায় বিশ্বাস করে না। জুলাই গণঅভ্যুত্থানের পর ক্যাডারতন্ত্র, ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি মেনে নেওয়া হবে না বলেও তারা উল্লেখ করেন।

এনসিপি হামলাকারী এবং মোল্লাসহ জড়িত সব ক্যাডারকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে দেশজুড়ে সাংবাদিকদের অবাধে সত্য সংবাদ প্রকাশের নিরাপদ পরিবেশ ও আইনগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইনি ও প্রশাসনিক পদক্ষেপের আহ্বান জানানো হয়। মুক্ত গণমাধ্যম ও বাকস্বাধীনতা রক্ষায় সাংবাদিক সমাজ এবং সাধারণ মানুষের পাশে থাকার কথাও বলেছে দলটি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।