Web Analytics

মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধ, ভূরাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের মধ্যেও প্রকৃতি সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে ব্যাংকক পোস্টসূত্রে প্রকাশিত এক মতামতধর্মী লেখায়। এতে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও মানুষের জীবন-জীবিকা সরাসরি সুস্থ প্রাকৃতিক ব্যবস্থার ওপর নির্ভরশীল। শরৎকালে অনুষ্ঠেয় জাতিসংঘের জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে বিশ্বনেতাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত বলে লেখাটি উল্লেখ করেছে।

লেখাটির তথ্য অনুযায়ী, বৈশ্বিক জিডিপির অর্ধেকের বেশি প্রকৃতি ও এর সেবার ওপর নির্ভরশীল এবং ৯ লাখ ৫০ হাজার কোটি ডলারের বৈশ্বিক খাদ্যশিল্পের ভিত্তি উর্বর মাটি। প্রায় ১৫০ কোটি মানুষের জীবিকা বনভূমিনির্ভর। চলতি গ্রীষ্মে ইউরোপের তীব্র খরায় কৃষিতে ২০০ থেকে ৩০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে; যুদ্ধ ও চরম আবহাওয়ার প্রভাবে খাদ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

লেখাটি ২০৩০ সালের মধ্যে স্থলভাগ ও সমুদ্রের অন্তত ৩০ শতাংশ সংরক্ষণের ‘৩০x৩০’ লক্ষ্য দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে। বর্তমানে স্থলভাগ ও অভ্যন্তরীণ জলাশয়ের ২০ শতাংশ এবং সমুদ্রের ১০ শতাংশ সংরক্ষিত বা সংরক্ষণাধীন। লক্ষ্য পূরণে বছরে ১০ হাজার থেকে ১৮ হাজার কোটি ডলার প্রয়োজন হলেও বর্তমানে ব্যয় ২ হাজার ৪০০ কোটি ডলার।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।