Web Analytics

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু তার নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়ম বন্ধে একটি হটলাইন ও ওয়েবসাইট চালু করেছেন। মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি জানান, চালুর পাঁচ দিনের মধ্যে ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ জমা পড়েছে এবং অসংখ্য ফোনকল পেয়েছেন।

একই পোস্টে মন্ত্রী অনুরোধ করেন, জরুরি প্রয়োজন ছাড়া হটলাইনে ফোন না করে ওয়েবসাইটে অভিযোগ জানাতে। তিনি বলেন, প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে সমাধান করা হবে এবং অভিযোগের সংখ্যা প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে মন্ত্রী তার নির্বাচনী এলাকা চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়মমুক্ত রাখতে ০১৭৩০০-০৪৮৪৪ নম্বরে কল করার আহ্বান জানান এবং হটলাইন ও ওয়েবসাইট চালুর ঘোষণা দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।