Web Analytics

জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া এস এম সায়েমের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রোববার ট্রাইব্যুনাল প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।

সায়েম জুলাই আন্দোলনে মিরপুর এলাকার সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন। হত্যা মামলায় তিনি সালমান ও আনিসুলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ত্রয়োদশ সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। শুনানিতে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম তার নিরাপত্তার জন্য লিখিত আবেদন দাখিল করেন।

প্রসিকিউটর জানান, ৩ নভেম্বর আদালতে জবানবন্দি দেওয়ার পর মিরপুরের বাসায় ফিরে সায়েম অজ্ঞাত এক ব্যক্তির ফোনে গালাগালের শিকার হন। বাজারে গেলে তার একেবারে পাশে একটি ককটেল বিস্ফোরণও ঘটে বলে তিনি উল্লেখ করেন। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট থানাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আদেশ দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।