Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে আন্তঃব্যাচ ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় সাতটি দল অংশ নেয়। ফাইনালে ১৭তম ব্যাচ টাইব্রেকারে ২–০ গোলে ১৬তম ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল শেষে ইনস্টিটিউটের পরিচালক ড. মাহবুবা সুলতানা প্রধান অতিথি এবং ছাত্র উপদেষ্টা ড. শেখ তৌহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। ১৭তম ব্যাচের রাকিবুজ্জামান রাতুল ফাইনালের সেরা খেলোয়াড়, মাহমুদুল হাসান তানভীর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, জালাল আহমেদ সেরা গোলকিপার এবং ১৬তম ব্যাচের মেহেদী হাসান তরু সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন।

তরিকুল ইসলাম তারিক বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক এবং শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।