Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, ঈদের দ্বিতীয় দিনে ১১ হাজার ৭৭৬ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার শাহজাহানপুর রেলওয়ে কলোনির অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।

তিনি জানান, ঈদ উপলক্ষে ডিএসসিসির আওতাধীন এলাকায় পশু ও অস্থায়ী হাটের বর্জ্য দ্রুত অপসারণে নিরবচ্ছিন্ন কার্যক্রম চলছে। পরিচ্ছন্নতাকর্মী ও পরিবহন কর্মীরা সার্বক্ষণিকভাবে কাজ করছেন যাতে নগরবাসী পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ পায়। ঈদের প্রথম দিনে মোট ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ফেলা হয়েছে।

প্রশাসক সতর্ক করে বলেন, নির্ধারিত স্থানের বাইরে হাট সম্প্রসারণ বা রাস্তা দখলের অভিযোগ পেলে সংশ্লিষ্ট ইজারাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্জ্য অপসারণ ত্বরান্বিত করতে অতিরিক্ত জনবল, যানবাহন ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে এবং একটি বিশেষ মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।