বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, তখনই গণতন্ত্রের পক্ষে ও মানুষের জন্য কাজ করেছে। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরসংলগ্ন শেরেবাংলা এ কে ফজলুল হকের সমাধিতে দোয়া-মোনাজাত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। এটি ছিল শেরেবাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি।
নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সবসময় দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দেশের সৎ মানুষদের নিয়ে দেশ গঠনে কাজ করেছেন। তিনি আরও বলেন, তারেক রহমানের সরকার সেই পথেই দেশ পরিচালনা করছে।
শেরেবাংলা এ কে ফজলুল হককে স্মরণ করে তিনি বলেন, তার অবদান দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য ছিল এবং তার স্মৃতি ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।