Web Analytics

বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা জানান, বৈঠকে ডিএনডি এলাকার দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ২০১৬ সালে শুরু হয়ে ২০২৪ সালে শেষ হওয়া প্রকল্পের সুফল সাধারণ মানুষ এখনও পুরোপুরি পায়নি। তিনি জানান, সমাপ্ত প্রকল্পটি আগামী দুই সপ্তাহের মধ্যে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে।

মন্ত্রী আরও বলেন, ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে, যার মধ্যে ৩০ কিলোমিটার ড্রেনেজ উন্নয়ন অন্তর্ভুক্ত। তিনি আশা প্রকাশ করেন, সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এবার কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। বৈঠকে আরও কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।