Web Analytics

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১৮ কোটি মানুষের এই দেশে কোনো গোষ্ঠী বা ব্যক্তি বাজারকে জিম্মি করতে পারবে না।

মন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতি বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে, তবে সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আমদানি পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সয়াবিন তেলের সরবরাহ বিষয়ে তিনি বলেন, বোতলজাত তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও খোলা তেলের সরবরাহ পর্যাপ্ত। নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত মূল্য নেওয়ার বিষয়টি সরকারের নজরে রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, স্পেকুলেশনের মাধ্যমে বাজার প্রভাবিত করা যাবে না এবং জ্বালানির প্রকৃত প্রভাব বিবেচনা করে মূল্য নির্ধারণ করতে হবে। সরকার একটি স্থায়ী মূল্য নির্ধারণ ব্যবস্থার দিকে এগোচ্ছে যাতে ভবিষ্যতে বাজার আরও স্থিতিশীল থাকে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।