আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ফের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে ডিবি পুলিশ। চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। এরপর তিনি নতুন করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে এ আবেদন নিয়ে শুনানি হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম। এরই মধ্যে গাজী নজরুলকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। শুনানির সময় তাকে এজলাসে তোলা হবে বলে জানান হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম।
গত রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নেওয়া হয়। মরিয়মের বাবা মামলা করার পর আদালত নজরুলের চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।