Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফরে প্রযুক্তি ও ব্যবসা খাতের শীর্ষ ব্যক্তিত্বরা তার সঙ্গে যাচ্ছেন বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে। সফরকারী দলে রয়েছেন টেসলার ইলন মাস্ক, অ্যাপলের টিম কুক, জিই অ্যারোস্পেসের ল্যারি কাল্প, বোয়িংয়ের কেলি অর্টবার্গ, মেটার দিনা পাওয়েল ম্যাককর্মিক, ব্ল্যাকরকের ল্যারি ফিঙ্ক, ব্ল্যাকস্টোনের স্টিফেন সোয়ার্জম্যান এবং মাস্টারকার্ডের মাইকেল মিয়েবাখ। সিমন, কোয়ালকম ও ভিসার প্রধান নির্বাহীরাও সফরে অংশ নেবেন। তবে সিসকোর চাক রবিন্স ব্যস্ততার কারণে যোগ দিতে পারছেন না এবং এনভিডিয়ার জেনসেন হুয়াংকে আমন্ত্রণ জানানো হয়নি।

এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহজতর করার বিষয়ে আলোচনা হবে। চীন বোয়িংয়ের উড়োজাহাজ, মার্কিন কৃষিপণ্য ও জ্বালানি ক্রয়ের বিষয়ে বড় ঘোষণা দিতে পারে। সূত্রগুলো জানিয়েছে, প্রায় ৫০০ বোয়িং ৭৩৭ ম্যাক্স ও কয়েক ডজন ওয়াইডবডি জেট কেনার বিষয়ে আলোচনা চলছে, যা ইতিহাসের সবচেয়ে বড় একক উড়োজাহাজ অর্ডার হতে পারে।

এছাড়া দুই দেশ চলমান বাণিজ্যযুদ্ধের বিরতি বাড়ানোর বিষয়েও আলোচনা করবে, যাতে চীন থেকে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ সরবরাহ অব্যাহত থাকে। হোয়াইট হাউস জানিয়েছে, সফরে কৃষি ও বাণিজ্যিক বিমান চলাচলকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।