Web Analytics

বাগেরহাটের মোংলা নৌ পুলিশ ফাঁড়ির ওসি এ এইচ এম লুৎফুল কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ধীরগতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সংবাদ প্রকাশের পরও বাস্তবে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

স্থানীয় ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম জানান, ঘাট এলাকায় আগের মতোই অনিয়মিত অর্থ আদায় চলছে, এতে সাধারণ ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়ছেন। নৌযানশ্রমিক আলমগীর হোসেন বলেন, ঘাটে কাজ করতে গেলে নানা চাপের মুখে পড়তে হচ্ছে, ফলে কাজ করা কঠিন হয়ে যাচ্ছে।

অভিযোগ সম্পর্কে ওসি লুৎফুল কবির বলেন, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এবং তিনি আইন অনুযায়ী দায়িত্ব পালন করছেন। খুলনা অঞ্চলের নৌ পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।