Web Analytics

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় ইসলামি রেভলুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ১৪ সৈন্য নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। ইরানের সামরিক বাহিনী ও ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার (১ মার্চ) এই দুর্ঘটনা ঘটে। শত্রুপক্ষের ক্লাস্টার বোমা ও আকাশ থেকে নিক্ষিপ্ত মাইন হামলার পর প্রায় ১,২০০ হেক্টর কৃষিজমি বিস্ফোরক অস্ত্রের কারণে দূষিত হয়ে পড়ে।

আইআরজিসির বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবিস্ফোরিত অস্ত্র নিষ্ক্রিয় করার কাজ করছিলেন এবং এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। ইরান পূর্বে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ তুলেছে, যা আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয় এবং দীর্ঘ সময় বিপজ্জনক অবস্থায় থাকে।

ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্র এখনো ২০০৮ সালের ক্লাস্টার যুদ্ধাস্ত্র সংক্রান্ত কনভেনশনে যোগ দেয়নি, যা এসব অস্ত্রের ব্যবহার, উৎপাদন, মজুত ও স্থানান্তর নিষিদ্ধ করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।