Web Analytics

মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের রৌহাদহ গ্রামের সন্তান এবং খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমান খান কৃষি রোবট উদ্ভাবন করে মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। সম্প্রতি সাইবারজায়ার মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড সাসটেইনেবল অ্যান্ড ডেভেলপমেন্ট গোলস-২০২৬’ প্রতিযোগিতার এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগে তিনি প্লাটিনাম উইনার অ্যাওয়ার্ড অর্জন করেন।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের উদ্ভাবককে পেছনে ফেলে হাসিবুর বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সব বিভাগ মিলিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। তিনি পরিবেশবিষয়ক বিশেষ সম্মাননা ও স্বর্ণপদকও পেয়েছেন। হাসিবুর জানান, প্রায় এক মাসের কঠোর পরিশ্রমে ৬৫ হাজার টাকা ব্যয়ে তিনি রোবটটি তৈরি করেছেন। এটি স্বয়ংক্রিয়ভাবে জমিতে চলাচল করে মাটির আর্দ্রতা ও পুষ্টি উপাদানের তথ্য সংগ্রহ করতে পারে।

রোবটটিতে এআই প্রযুক্তির ক্যামেরা রয়েছে, যা ফসলের রোগাক্রান্ত অংশ ও ক্ষতিকর আগাছা শনাক্ত করতে পারে। মুঠোফোনের ওয়াই-ফাই বা ব্লুটুথ ব্যবহার করে দূর থেকেও এটি নিয়ন্ত্রণ করা যায়। হাসিবুর চান, মাটির অবস্থা অনুযায়ী সার ও পানি ব্যবহারের পরামর্শ দিয়ে রোবটটি সাধারণ কৃষকের খরচ ও শ্রম কমাক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ বলেন, বাণিজ্যিকভাবে উপযোগী করা গেলে এটি কৃষি খাতে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।