Web Analytics

ইউরোপীয় নেতারা দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, দক্ষিণ লেবাননে চলমান উত্তেজনার কোনো যুক্তি নেই। আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনার পর তিনি সামাজিক মাধ্যমে জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্রুত একটি চুক্তি হওয়া অপরিহার্য। তিনি আরও বলেন, ফ্রান্স লেবাননের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা পুনরুদ্ধারের প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখবে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল দক্ষিণ লেবাননের ভেতরে ইসরাইলি সেনাবাহিনীর অগ্রসর হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করেছেন, উত্তেজনা বৃদ্ধি পরিস্থিতিকে আরও খারাপ করবে এবং লেবাননে নতুন বাস্তুচ্যুতির ঢেউ সৃষ্টি করতে পারে। সব পক্ষকে সংঘাত বন্ধের আহ্বান জানান তিনি।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারও ইসরাইলকে অভিযান বন্ধের আহ্বান জানিয়ে বলেন, হিজবুল্লাহকে নিরস্ত্র হতে হবে এবং ইসরাইলের ওপর হামলা বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, সব পক্ষকে যুদ্ধবিরতি মেনে সদিচ্ছার সঙ্গে আলোচনায় অংশ নিতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।