Web Analytics

দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে শুক্রবার ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। তবে দিল্লি পুলিশ এ কর্মসূচির অনুমতি দেয়নি এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। দিল্লির বিভিন্ন এলাকায় ১৬৩ ধারা জারি করে চার বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল আগামী দুই দিনের জন্য সেন্ট্রাল পার্ক বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজীত দীপকে ও বাম ছাত্র সংগঠন আইসার নেত্রী নেহা বোরা জানান, পুলিশের সতর্কতায় তারা পিছু হটবেন না। দীপকে কংগ্রেসসহ বিরোধী দলগুলোর প্রতি কর্মসূচির পাশে থাকার আবেদন জানান। তিনি রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সব রাজনৈতিক দল ও যুবসমাজকে শুক্রবারের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান।

পালিকা বাজারের পোশাক ব্যবসায়ী অনিলকুমার গুপ্ত নবরাত্রি ও দশেরা মৌসুমে ব্যবসা ব্যাহত হওয়ার আশঙ্কায় কর্মসূচি বাতিল চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন। আদালত পুলিশের কর্মসূচিবিরোধী নির্দেশের আবেদন খারিজ করে ৩ নভেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে। পুলিশ জানিয়েছে, সম্ভাব্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ১৬৩ ধারা অমান্য করে জমায়েত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।