Web Analytics

ইরান ইসরাইলজুড়ে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে মধ্যাঞ্চলের বনি ব্রাকে অন্তত ১৪ জন আহত হয়েছেন। ইসরাইলের চ্যানেল–১২ জানিয়েছে, আহতদের মধ্যে ১১ বছর বয়সী এক মেয়ে ও ১৩ বছর বয়সী এক ছেলে রয়েছে। একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র বনি ব্রাকের একটি দোতলা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে। এছাড়া হোলোন ও পেতাহ টিকভায় হামলার পর আগুন লেগে যায়।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে আসা আরও একটি ক্ষেপণাস্ত্রের ধারা শনাক্ত করেছে, যা এক ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে তৃতীয় হামলা হিসেবে গণ্য হচ্ছে। ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, কিছু ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় পড়েছে। এসব হামলায় ইসরাইলের মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আল জাজিরা সূত্রে জানা যায়, ইরানের এই ধারাবাহিক হামলা ইসরাইলজুড়ে উত্তেজনা ও ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।