Web Analytics

২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সি-১৩০জে সামরিক পরিবহন বিমানে করে বাংলাদেশের সীমান্তসংলগ্ন আসামের মোরানে জাতীয় মহাসড়কে অবতরণ করেন। এই মহাসড়কটি উত্তর-পূর্ব ভারতের প্রথম জরুরি অবতরণ সুবিধা (ইএলএফ), যা জরুরি পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ব্যবহারের জন্য নির্মিত হয়েছে। রাজ্যে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এক দিনের সফরের সূচনায় মোদির এই অবতরণ অনুষ্ঠিত হয়।

অবতরণের পর তিনি প্রায় ৪০ মিনিটের বিমান প্রদর্শনী উপভোগ করেন, যেখানে তেজস, সুখোই ও রাফাল যুদ্ধবিমান অংশ নেয়। প্রতিবেদনে বলা হয়েছে, মোরান ইএলএফের কৌশলগত গুরুত্ব বেড়েছে, কারণ এটি বাংলাদেশের সিলেট সীমান্ত থেকে প্রায় ৬০০ কিলোমিটার, রংপুর সীমান্ত থেকে ৭০০ কিলোমিটার এবং চীনের সীমান্ত থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত। জরুরি পরিস্থিতিতে ডিব্রুগড় বিমানবন্দর বা চাবুয়া বিমানঘাঁটি ব্যবহার করা না গেলে এই সড়ক-কাম-রানওয়ে বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে।

এই অবতরণ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে কৌশলগত ও মানবিক সহায়তা সক্ষমতা বৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।