Web Analytics

চীনের কাছাকাছি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে জাপান। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি এ তথ্য জানান। কিউশুর কুমামোতো অঞ্চলে স্থাপিত এই ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব চীন সাগরে চীনের বাড়তি নৌ তৎপরতার প্রেক্ষাপটে জাপানের সামরিক সক্ষমতা জোরদারের অংশ। কোইজুমি বলেন, এই উদ্যোগ সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।

ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য নির্দেশিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাল্লা প্রায় এক হাজার কিলোমিটার, যা থেকে চীনের মূল ভূখণ্ডের কিছু অংশ, যেমন সাংহাই, এর আওতায় পড়ে। এছাড়া শিজুওকা অঞ্চলে দূরবর্তী দ্বীপ রক্ষায় ‘হাইপার ভেলোসিটি গ্লাইডিং প্রজেক্টাইল’ নামের উন্নত অস্ত্র মোতায়েন করা হয়েছে। চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক তৎপরতা বৃদ্ধির কারণে জাপান ধীরে ধীরে আত্মরক্ষামূলক নীতি থেকে প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির পথে এগোচ্ছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, কুমামোতোতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র আনার সময় স্থানীয়দের কোনো সতর্কতা দেওয়া হয়নি, ফলে সামরিক ঘাঁটির সামনে কিছু মানুষ বিক্ষোভ করে। সমালোচকদের মতে, এই মোতায়েন সংশ্লিষ্ট অঞ্চলগুলোকে সম্ভাব্য হামলার ঝুঁকিতে ফেলতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।