Web Analytics

বরিশালের উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা ইকবাল হাওলাদারের ব্যবসা প্রতিষ্ঠানে রোববার ভোররাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অভিযোগ করেন, জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার দোকানে আগুন লাগানো হয়েছে। তিনি দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উজিরপুর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু ও আইন বিষয়ক সম্পাদক মো. রিয়াজ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং সুষ্ঠু তদন্ত দাবি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজাও ঘটনাস্থল পরিদর্শন করে সহায়তার আশ্বাস দেন।

ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এলাকাবাসী প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন যাতে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।