Web Analytics

রাশিয়ায় ইসলামের ১১০০ বছরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে মস্কো ক্যাথেড্রাল মসজিদে ‘ইসলামিক হেরিটেজ অব রাশিয়া: পিপল অ্যান্ড ট্র্যাডিশনস’ শীর্ষক প্রদর্শনী শুরু হয়েছে। ধর্মীয়, কূটনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এর উদ্বোধন হয়। আয়োজকদের লক্ষ্য রাশিয়ার মুসলমানদের ইতিহাস এবং দেশটির সাংস্কৃতিক পরিচয় গঠনে তাঁদের অবদান তুলে ধরা।

উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার মুসলিমদের ধর্মীয় বোর্ডের প্রধান শেখ রাভিল গাইনুতদিন, বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, তাতারস্তান প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং রুশ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে রাশিয়ায় কোরআন প্রচারের ইতিহাস, লেখার সংস্কৃতি, ঐতিহাসিক ঐতিহ্য, অলংকার, কারুশিল্প এবং বিভিন্ন অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের চারুকলা স্থান পেয়েছে।

২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলা প্রদর্শনীতে ভলগা অঞ্চল, ককেশাস ও সাইবেরিয়াসহ বিভিন্ন এলাকার মুসলমানদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানা যাবে বলে জানান গাইনুতদিন। তাতারস্তানের সংস্কৃতিমন্ত্রী ইরাদা আইউপোভা আয়োজনটির প্রশংসা করেন। মস্কোর কর্মকর্তা কনস্তানতিন ব্লাসেনভ রাজধানীর সাংস্কৃতিক পরিমণ্ডলে মুসলমানদের অবদানের গুরুত্ব এবং ঐতিহ্য সংরক্ষণে নগর সরকারের উদ্যোগের কথা বলেন। প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী স্মরণে কর্মসূচির অংশ এটি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।