Web Analytics

প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে শক্তিশালী হামলা চালাতে প্রস্তুত ইসরাইল, বলেছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন। ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কানকে তিনি বলেন, ইসরাইলি বাহিনী যেকোনো মুহূর্তে শক্তি প্রয়োগ করে হামলা চালাতে প্রস্তুত, এমনকি আমেরিকানদের ছাড়াই এককভাবে।

ডেফরিন বলেন, তেহরান এখনো ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি। তাঁর দাবি, ইসরাইলকে ধ্বংস করার বিষয়ে ইরানের যে লক্ষ্য, তা এখনো শেষ হয়ে যায়নি। আলজাজিরার প্রতিবেদনে তাঁর এই বক্তব্যের কথা জানানো হয়েছে।

সূত্রে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল ও ইরানের মধ্যে নিয়মিত পাল্টাপাল্টি হুমকি ও হামলার ঘটনা ঘটছে। এর আগে গত সেপ্টেম্বরে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্জ হুঁশিয়ারি দিয়েছিলেন, তেহরান ইসরাইলে হামলা চালালে দেশটিকে ‘প্রস্তর যুগে ও অন্ধকারে’ ফিরিয়ে দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।