Web Analytics

ভারতের উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলায় মুসলিম মহিষ ব্যবসায়ী আফশার আলীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। আলীর ভাষ্য অনুযায়ী, শ্বশুরবাড়ি থেকে ফেরার সময় কারারি থানার জামদুয়া এলাকার কাছে তিনি হামলার শিকার হন। তাঁর দাবি, মূল অভিযুক্ত হামলার আগে মদ খাওয়ার জন্য তাঁর কাছে টাকা চেয়েছিলেন।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি আলীকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে বারবার মারধর করছেন। হামলাকারী তাঁকে ক্ষমা চাইতে বলার পর আলী ক্ষমা চাইলেও চড় ও ঘুষি মারা অব্যাহত থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী হামলা থামানোর চেষ্টা করেন। আলী জানান, পরে আরও কয়েকজন হামলায় যোগ দেন।

আলীর অভিযোগ, হামলাকারীরা তাঁকে বেধড়ক মারধরের পর তাঁর কাছে থাকা ৪ হাজার ৫০০ রুপি নিয়ে পালিয়ে যায়। কারারি থানায় অভিযোগের পর পুলিশ ব্যবস্থা নেয়নি বলে তিনি দাবি করেন এবং পরে কৌশাম্বির পুলিশ সুপারের কাছে বিচার ও কঠোর ব্যবস্থা চান। ভিডিও ছড়িয়ে পড়ার পর কৌশাম্বি পুলিশ জানায়, ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে; তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।