Web Analytics

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন অভিযোগ করেছেন, জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছেন এনসিপির এক বিতর্কিত নেতা। সোমবার নগর ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফ্লাইওভারের প্লারগুলোর গ্রাফিতি আগেই পোস্টারের নিচে ঢাকা ছিল এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই গ্রাফিতি আঁকার খরচের বড় অংশ তিনি নিজেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের দিয়েছিলেন।

এর আগে রোববার রাতে লালখানবাজার থেকে দেওয়ানহাট পর্যন্ত শহীদ ওয়াসিম আক্তার ফ্লাইওভারের নিচে নতুন রং করে বিজ্ঞাপনের নোটিস টানানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এনসিপির অভিযোগ, সিটি কর্পোরেশন বাণিজ্যিক বিজ্ঞাপনের জন্য জায়গা ভাড়া দিতে গ্রাফিতি মুছে ফেলেছে। এর প্রতিবাদে তারা নগর ভবনের সামনে বিক্ষোভ ও নতুন গ্রাফিতি আঁকা শুরু করে।

পরিস্থিতি উত্তপ্ত হলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে যোগ দেন এবং এনসিপির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পুলিশ অতিরিক্ত মোতায়েন করা হয়। রাত ১২টার দিকে মেয়র শাহাদাৎ ঘটনাস্থলে গিয়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে নেন এবং লালখানবাজার মোড়ে বক্তব্য রাখেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।