Web Analytics

দেশজুড়ে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। শহরে তুলনামূলকভাবে বিদ্যুৎ বিভ্রাট কম হলেও গ্রামীণ এলাকায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এমন অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে প্রশ্ন তুলেছেন, ‘মাঝে মাঝে বিদ্যুৎ যায়, নাকি মাঝে মাঝে বিদ্যুৎ আসে?’

জানা গেছে, ভারতের আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট কারিগরি কারণে বন্ধ হয়ে গেছে। এর ফলে ভারত থেকে বিদ্যুৎ আমদানি অর্ধেকে নেমে এসেছে এবং দেশে লোডশেডিং আরও বেড়েছে।

গরমের মৌসুমে বিদ্যুৎ সরবরাহে এই সংকট দেশের বিদ্যুৎ অবকাঠামোর ওপর বাড়তি চাপের ইঙ্গিত দিচ্ছে, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।