Web Analytics

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফলাফলের সঠিকতা নিশ্চিত করতে শেষ পর্যায়ের যাচাই-বাছাই চলছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পেলেই চলতি মাসের যেকোনো দিন ফল প্রকাশ করা হবে। প্রশাসন বিভাগ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর প্রকাশের তারিখ নির্ধারণ করবে।

গত ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সারা দেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়, তবে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ১৭ থেকে ২০ এপ্রিল বিশেষ সূচিতে পরীক্ষা নেওয়া হয়। মোট সাড়ে ৬ লাখ পরীক্ষার্থীর মধ্যে ৮২ হাজার ৫০০ জনকে মেধার ভিত্তিতে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ৮০ শতাংশ সরকারি এবং ২০ শতাংশ বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী থাকবে, ছেলে ও মেয়ের সংখ্যা সমানভাবে নির্ধারিত হবে।

নির্বাচিত শিক্ষার্থীরা ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’—এই দুই শ্রেণিতে মাসিক ভাতা পাবে। ভবিষ্যতে বৃত্তির টাকার পরিমাণ দ্বিগুণ থেকে চার গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।