Web Analytics

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই; ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাই এক। সোমবার রাতে নরসিংদীর বেলাবো উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে শারদীয় উৎসব উদযাপনের আহ্বান জানান।

মন্ত্রী বলেন, দেশের সব নাগরিকের ধর্মীয় উৎসব নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সরকার এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। সবাই মিলে দেশ স্বাধীন করেছে এবং এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই বলেও তিনি উল্লেখ করেন। ধর্মীয় উৎসব নির্দ্বিধায় পালনের আহ্বান জানিয়ে তিনি দায়িত্বে থাকা পর্যন্ত নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন।

পরিদর্শনকালে তিনি উপজেলার সব পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার খোঁজ নেন এবং দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান। ১৭ অক্টোবর তিনি বেলাবোর ২৬টি পূজামণ্ডপে অনুদান দেন। পরে বেলাবো মিস্ত্রিপাড়া পূজামণ্ডপের রাস্তা পাকাকরণ, শ্মশানঘাট ও মণ্ডপ নির্মাণে ৫ লাখ টাকা সহায়তার ঘোষণা দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।