Web Analytics

জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুলশিক্ষিকা রনজিনা পারভীনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন মো. মোশাররফ হোসেন পনিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। রোববার এক সংবাদ সম্মেলনে র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এ তথ্য জানান।

র‍্যাব-২ জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তারা জানতে পারে রনজিনা পারভীন হত্যা মামলার সন্দেহভাজন দুই ছিনতাইকারী তেজগাঁও থানার পূর্ব তেজতুরী বাজার এলাকায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। তাদের ভাষ্য অনুযায়ী, পনির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার রিকশায় থাকা রনজিনা পারভীনের ব্যাগ মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা টান দিলে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর স্বামী আব্দুল মতিন শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।