Web Analytics

জ্বালানি ও ভোজ্য তেলের অবৈধ মজুত ও পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিম সীমান্তে অভিযান জোরদার করেছে। প্রায় ৬০০ কিলোমিটার এলাকাজুড়ে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা ও খুলনা জেলায় যশোর রিজিয়ন প্রতিদিন ৪৬৪টি টহল পরিচালনা করছে। বাংলা নববর্ষ ও ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্তে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরে নজরদারি বাড়ানো হয়েছে। ২,৩২৫টি টহল, ৮৯৯টি চেকপোস্ট ও ৮৬৮টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও শুল্ক বিভাগের সমন্বয়ে ৩১টি টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়, যেখানে একজনকে দুই মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ঈদ-উল-আযহা সামনে রেখে গবাদিপশুর অনুপ্রবেশ ও চামড়া পাচার রোধে অতিরিক্ত টহল ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

চলতি বছরের প্রথম তিন মাসে যশোর রিজিয়ন ৮৮ জন আসামিসহ প্রায় ৫৮ কোটি ৯৩ লাখ টাকার পণ্য জব্দ করেছে, যার মধ্যে স্বর্ণ, হীরা, রৌপ্য, অস্ত্র ও প্রায় ২২ কোটি টাকার মাদকদ্রব্য রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।