Web Analytics

বন্যায় গৃহহারা ৩০০ পরিবারকে পাকা ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। রোববার বিকেলে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ তার ফেসবুক পেজে এ ঘোষণা দেন। তিনি জানান, প্রতিটি পরিবারকে দুই কক্ষবিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন পাকা ঘর দেওয়া হবে।

এর আগে শনিবার রাতে শায়খ আহমাদুল্লাহ জানান, দুর্গম পথ পেরিয়ে ফাউন্ডেশনের ত্রাণবাহী লরি বন্যাদুর্গত এলাকায় পৌঁছেছে। প্রাথমিকভাবে ৮১ টন জরুরি ত্রাণ ৬ হাজার পরিবারের মধ্যে বিতরণের পরিকল্পনা করা হয়েছে, যা তহবিলের ওপর নির্ভর করে বাড়ানো হতে পারে।

তিনি আরও জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে প্রথম ধাপে ২ হাজার ত্রাণ প্যাকেট প্রস্তুত করা হচ্ছে, যা পরদিন সকালে বিতরণ করা হবে। ফাউন্ডেশন ধারাবাহিকভাবে অন্যান্য এলাকাতেও ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।