Web Analytics

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে ঘিরে বিতর্কের পর ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন শাখার উপকমিশনার আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রশাসনিক কারণে রাকিবুল ইসলামকে ডিএমপি হেডকোয়ার্টারের সিআরও শাখায় সংযুক্ত করা হয়েছে।

সম্প্রতি ভাইরাল হওয়া অডিওতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়। সেখানে তাকে বর্তমান সরকার ও পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করতেও শোনা যায়। অডিওতে তিনি বলেন, রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল এবং শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে তারা কিছুই করতে পারবে না।

অডিওতে তিনি অভিযোগ করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, কিন্তু মাঠপর্যায়ের সদস্যরা তা করছেন না। তিনি পুলিশের ভেতরে ঘুষ লেনদেন এবং ঘুষের বিনিময়ে পদায়নের অভিযোগের কথাও উল্লেখ করেন। ডিএমপি জানিয়েছে, অডিও ক্লিপের বিষয়বস্তু খতিয়ে দেখা হবে এবং প্রয়োজন হলে ওই ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভাইরাল অডিও নিয়ে রাকিবুল ইসলামের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।