Web Analytics

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তিনি সস্ত্রীক সৌদি আরব গমন করেছেন। সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি এ সফর করছেন।

সফরকালে সেনাপ্রধান পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে আইএসপিআর জানিয়েছে। হজ পালন শেষে তিনি আগামী ১ জুন দেশে ফিরবেন।

এই সফর ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ ও সৌদি আরবের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।