Web Analytics

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরান ও চীনের মধ্যে তেল বাণিজ্যকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এক বিবৃতিতে জানানো হয়, ইরানি পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম পণ্য ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে জড়িত কয়েকটি প্রতিষ্ঠান, একজন ব্যক্তি এবং একটি জাহাজের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় পড়েছে চীনের তেল টার্মিনাল অপারেটর চিংদাও হাইয়ে অয়েল টার্মিনাল কোং লিমিটেড, যাকে মার্কিন কর্তৃপক্ষ কোটি কোটি ব্যারেল অপরিশোধিত তেল আমদানির অভিযোগে অভিযুক্ত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, হাইয়ে তেহরানের কাছে বিপুল অর্থ প্রবাহে সহায়তা করেছে এবং নিষিদ্ধ জাহাজের সঙ্গে অবৈধ জাহাজ-থেকে-জাহাজ তেল স্থানান্তরের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়ানোর কৌশল নিয়েছে। ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেন, বেইজিং একতরফা নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক আইনে ভিত্তিহীন বিচারিক ক্ষমতার বিরোধিতা করে।

ইরানের তেল খাতে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করা হয় ট্রাম্প প্রশাসনের সময়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চীনের কয়েকটি তেল শোধনাগার ও হংকংভিত্তিক শিপিং কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।