Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে টানা তৃতীয় দিনের মতো অনশন করছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের চাকরিচ্যুত দুই কর্মকর্তা। তারা অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের সাবেক সহকারী পরিচালক তৌকির আহমেদ ও সাবেক কর্মকর্তা মোহাম্মদ এরফানুল হক ২৫ এপ্রিল থেকে অনশন শুরু করেন। তারা চাকরিতে পুনর্বহাল ও অনিয়মের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

অনশনকারীদের অভিযোগ, সরকারি অর্থায়নে পরিচালিত ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চলছে। অনেক সময় গাড়ি মাসের পর মাস বন্ধ থাকে, বই কেনা হয় না, ফলে পাঠকরা সেবা থেকে বঞ্চিত হন। তারা আরও জানান, প্রভিডেন্ট ফান্ডের অর্থ যথাযথভাবে পরিশোধ হয়নি, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অর্ধেক বেতন দেওয়া হয়েছে, অথচ সরকার পূর্ণ অর্থ ছাড় করেছে। পাঠকদের ফেরতযোগ্য অর্থ এফডিআর করে রাখা এবং ভুয়া ভাউচারের মাধ্যমেও অনিয়মের অভিযোগ তোলেন তারা।

তারা ঘোষণা দিয়েছেন, চাকরিতে পুনর্বহাল ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন। অভিযোগ রয়েছে, সম্প্রতি প্রায় ১৮০ জন কর্মীর মধ্যে ৬৫ থেকে ৭০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং নতুন নিয়োগও দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।