Web Analytics

চট্টগ্রাম নগরীর ফরেস্ট গেট এলাকায় মো. আজাদ (২৫) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ জানিয়েছে, মাদক সেবন নিয়ে বিরোধ থেকেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহতের বন্ধু ইছা ওরফে বাবু আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

পুলিশ জানায়, ইছা স্বীকার করেছেন যে তিনি, আজাদ ও আরও একজন একত্রে মাদক সেবন করছিলেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে আজাদকে পেছন থেকে গুলি করা হয়। ঘটনার পর ইছা নিজের কাপড়চোপড় লুকিয়ে রাখার চেষ্টা করেন। পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডে জড়িত দুইজনের পরিচয় পাওয়া গেছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে, তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হয়নি।

গত বুধবার বিকেলে আজাদকে গুলি করার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তার করা গেলে অস্ত্রের উৎস ও হত্যার পূর্ণাঙ্গ পটভূমি জানা যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।