Web Analytics

শনিবার সকালে দিনাজপুরের গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় নামাজ শুরু হয়, যেখানে সারা দেশ থেকে মুসল্লিরা অংশ নেন। অজু, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম, খাওয়ার পানি ও প্রায় দেড় শতাধিক মাইকের ব্যবস্থা করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং ঈদগাহের গম্বুজ ও মিনারে বৈদ্যুতিক লাইটিং করা হয়।

নামাজে ইমামতি করেন হেফাজতে ইসলাম দিনাজপুর জেলা শাখার আমির আলহাজ মাওলানা মতিউর রহমান কাসেমী। উপস্থিত ছিলেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।