Web Analytics

বাংলাদেশ থেকে টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো একটি ফ্লাইটের তিন যাত্রীর লাগেজ থেকে ৪৫ কেজির বেশি মাংস, দুগ্ধজাত পণ্য ও শাকসবজি জব্দ করেছে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)। ধারলা, ওলগা ও থিও নামের তিনটি ল্যাব্রাডর অনুসন্ধানী কুকুর এসব পণ্য শনাক্ত করে। পরে পণ্যগুলো জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট যাত্রীদের মোট ১ হাজার ৩০০ ডলার জরিমানা করা হয় বলে টরন্টো সান জানিয়েছে।

সিবিএসএ জানায়, কাঁচা মাংসে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকতে পারে, যা ডায়রিয়া, জ্বর ও পেটব্যথার মতো সমস্যা সৃষ্টি করতে পারে। দুই মাস আগে একই অনুসন্ধানী কুকুর ধারলা মিশর থেকে আসা এক যাত্রীর লাগেজে ২২ কেজি কাঁচা মাংস শনাক্ত করেছিল। কানাডার আইনে দেশটিতে প্রবেশের সময় খাদ্য, উদ্ভিদ ও প্রাণিজাত সব ধরনের পণ্য ঘোষণা করা বাধ্যতামূলক।

কর্তৃপক্ষ সতর্ক করেছে, নিষিদ্ধ পণ্য জব্দ ও ধ্বংস করা হতে পারে এবং এর ব্যয় যাত্রীদের বহন করতে হতে পারে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার ৩০০ ডলার জরিমানার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।