Web Analytics

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ২৪ মিনিটে তিনি সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এর আগে তিনি শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করেন।

সফরে তার সঙ্গে রয়েছেন দলীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম। ঢাকা ত্যাগের সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

অস্ট্রেলিয়া সফরকালে ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন। অস্ট্রেলিয়া সফর শেষে তিনি মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতেও অংশ নেবেন। অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর শেষে আগামী ২৬ নভেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।