Web Analytics

ওপেক প্লাস জোটের সাত সদস্য দেশ চলতি বছরের সেপ্টেম্বর থেকে প্রতিদিন প্রায় ১ লাখ ৮৮ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া ও ওমান যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্ত জানিয়েছে। তাদের ভাষ্য, বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সমন্বিত প্রতিশ্রুতির অংশ হিসেবেই উৎপাদন কোটা বাড়ানো হচ্ছে।

সেপ্টেম্বরের এই উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ২০২৩ সালে ঘোষিত দৈনিক ১৬ দশমিক ৫ লাখ ব্যারেল সরবরাহ কমানোর চুক্তি পুরোপুরি বাতিল হবে। ওই সরবরাহ কমানোর সিদ্ধান্তে সংযুক্ত আরব আমিরাতও শরিক ছিল। তবে চলতি বছরের মে মাসে দেশটি ওপেক জোট ছেড়ে বেরিয়ে যায়।

রাইস্টাড এনার্জির জ্যেষ্ঠ বিশ্লেষক হোর্হে লিওন বলেন, ওপেক প্লাস স্বেচ্ছাসেবী সরবরাহ কাটের ইতি টেনেছে এবং রফতানি প্রবাহ স্বাভাবিক হলে সম্ভাব্য অতিরিক্ত তেলের উদ্বৃত্ত সামাল দেওয়া তাদের বড় চ্যালেঞ্জ হবে। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কড়াকড়ি ও বাধা থাকায় নিকট ভবিষ্যতে বাজারে বড় পরিবর্তনের সম্ভাবনা কম বলে তিনি সতর্ক করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।