Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্ধ হয়ে যাওয়া শান্তি আলোচনা আবার শুরু করতে কাজ করছে কাতার। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি সোমবার এ কথা বলেন। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির সুযোগ নেই।

আল থানি জানান, কাতার ও যুক্তরাষ্ট্র সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করছে। তিনি দুই দেশের কৌশলগত সংলাপকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদারের আগ্রহের কথা বলেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এবং সেন্টকমের আঞ্চলিক সদর দপ্তর কাতারে অবস্থিত। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধের তীব্র পর্যায়ে ইরানি হামলায় কাতারের অবকাঠামোর ব্যাপক ক্ষতি এবং জ্বালানি উৎপাদন সক্ষমতা কমে যায়। হরমুজ প্রণালিতে অব্যাহত অবরোধও অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি মনে করেন যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন অবস্থা চলতে পারে না এবং এর সমাধান দরকার। তবে নতুন আলোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ স্পষ্ট নয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের ছায়া ব্যাংকিং নেটওয়ার্কসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।