Web Analytics

পটুয়াখালীর লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি স্কুলে জাতীয়করণের প্রলোভন দেখিয়ে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে ১৭ লাখ ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান ও সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন সেলিমের বিরুদ্ধে। জেলা প্রশাসনের তদন্তে জাতীয়করণের জন্য অর্থ গ্রহণের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে ক্ষতিগ্রস্তদের টাকা ১০ কার্যদিবসের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তদন্ত নথি অনুযায়ী, অভিযুক্তরা বিভিন্ন খাতে ১৪ লাখ ৫ হাজার ৫০০ টাকা ব্যয়ের দাবি করলেও এর পক্ষে কোনো ভাউচার দেখাতে পারেননি। গত ৫ এপ্রিল ক্ষতিগ্রস্ত ১১ শিক্ষক-কর্মচারী জেলা প্রশাসকের কাছে আবেদন করার পর তদন্ত শুরু হয়। ২৫ জুন ফেরতের নির্দেশ দেওয়া হলেও এখন পর্যন্ত টাকা পরিশোধ হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

শিক্ষকদের পক্ষ থেকে রাজনৈতিক আশ্রয়, কর্মক্ষেত্রে হয়রানি এবং বিদ্যালয়ে অন্যান্য অনিয়মের অভিযোগও করা হয়েছে। জাকির হোসেন অর্থ আত্মসাৎ ও বিএনপিপন্থি শিক্ষকদের হয়রানির অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি নতুন করে তদন্ত হচ্ছে। মজিবুর রহমান আওয়ামী লীগের সংশ্লিষ্টতা অস্বীকার করেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার আসহান হাবিব বলেন, বিষয়টি তার জানা নেই; খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।