Web Analytics

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর এক কাঁচামাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার বরমী ইউনিয়নের শেখেরঘাট এলাকা থেকে ২৭ বছর বয়সী নাঈমের লাশ উদ্ধার করা হয়। তিনি বরমী ইউনিয়নের বড়নল গ্রামের বাসিন্দা এবং প্রতি বুধবার বরমী বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। পাশাপাশি বাড়ির পাশে একটি পুকুর ভাড়া নিয়ে মাছের চাষ করতেন।

নাঈমের বাবা জামাল উদ্দিন জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নাঈম মাছের প্রজেক্ট দেখতে টর্চলাইট নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগের চেষ্টা করলে প্রথমে কল কেটে দেন, পরে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন সকাল থেকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।