Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বাংলাদেশকে জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। কৃষ্ণা শ্রীনিবাসনের নেতৃত্বে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের প্রতিনিধি দলটি এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে।

অর্থমন্ত্রী বলেন, সরকার অতিরিক্ত ব্যয়ের বিষয়টি বিবেচনা করছে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে ওয়াশিংটনে আসন্ন স্প্রিং মিটিংয়ে। তিনি আরও জানান, আইএমএফ যুদ্ধ পরিস্থিতি, ব্যাংকিং খাত, শেয়ারবাজার এবং ট্যাক্স-জিডিপি অনুপাত নিয়ে আলোচনা করেছে। যুদ্ধ ও জ্বালানি সংকট সত্ত্বেও রমজান ও ঈদের সময় পরিবহন ও দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল, যা সরকারের সময়োপযোগী সিদ্ধান্তের ফল।

মন্ত্রী জানান, আইএমএফ ঋণ কর্মসূচির পর্যালোচনা জুলাইয়ে হবে এবং এপ্রিল মাসে ওয়াশিংটনে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আইএমএফের শর্তগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।