Web Analytics

আমার দেশ-এর সহকারী সম্পাদক মেহেদী হাসানের ১০ আগস্ট ২০২৬ প্রকাশিত এক মতামত নিবন্ধে দেশের শিক্ষা খাতে দীর্ঘদিনের দলীয়করণ, দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের কঠোর সমালোচনা করা হয়েছে। নিবন্ধে চলমান এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিতের প্রশ্নপত্রে একাধিক ভুলের কথা বলা হয়। একই সঙ্গে সিলেটে একটি চায়ের দোকানে বসে বন্ধুদের দিয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ তুলে ধরা হয়েছে।

নিবন্ধ অনুযায়ী, ১ আগস্ট রাত সাড়ে ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন চায়ের দোকান থেকে বাংলা দ্বিতীয় পত্রের এক বস্তা উত্তরপত্র জব্দ করা হয়। খাতাগুলোর পরীক্ষক মেট্রোসিটি উইমেন্স কলেজের প্রভাষক ইকবাল হোসেন সোহান বলে উল্লেখ করা হয়েছে। লেখকের ভাষ্য, তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আইরিন লিনজাসহ দুজন বন্ধুর মাধ্যমে খাতা মূল্যায়ন করান।

প্রায় ১৩ লাখ পরীক্ষার্থী এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে বলে নিবন্ধে উল্লেখ করা হয়। আট বছর পর সব বোর্ডে একই প্রশ্নপত্র এবং ছয় বছর পর পূর্ণ সিলেবাসে পরীক্ষা হওয়ায় শিক্ষার্থীরা চাপের মধ্যে ছিল বলে লেখক দাবি করেন। তিনি ভুল প্রশ্ন তৈরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া, শিক্ষক নিয়োগের অনিয়ম তদন্ত এবং শিক্ষা খাতে শুদ্ধি অভিযান চালানোর আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।