Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (এসএনএসসি) ‘অপ্রতিরোধ্য জবাব’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পরিষদ জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলাকালীন সময়েই এই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে এসএনএসসি বলেছে, শত্রুপক্ষ ভুলভাবে ধারণা করেছে যে এ ধরনের ‘কাপুরুষোচিত পদক্ষেপের’ মাধ্যমে ইরানি জনগণ তাদের ‘তুচ্ছ দাবির’ কাছে আত্মসমর্পণ করবে। পরিষদের দাবি, ইরানের সশস্ত্র বাহিনী ইতোমধ্যে পাল্টা ব্যবস্থা নেওয়া শুরু করেছে এবং জনগণকে নিয়মিতভাবে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হবে।

এসএনএসসি সতর্ক করেছে যে তেহরানসহ অন্যান্য শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযান অব্যাহত থাকতে পারে। নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে সম্ভব হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিষদ জনগণকে আশ্বস্ত করেছে যে সরকার প্রয়োজনীয় সব সামাজিক চাহিদা পূরণের প্রস্তুতি নিয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিয়ে কোনো উদ্বেগ নেই। অপ্রয়োজনে ভিড়যুক্ত বিপণিবিতানে না যাওয়ার আহ্বানও জানানো হয়েছে।

পরিষদ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ব্যাংকিং সেবা চালু থাকবে এবং সরকারি দপ্তরগুলো ৫০ শতাংশ সক্ষমতায় পরিচালিত হবে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী আপডেট জানানো হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।