Web Analytics

ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তিচুক্তির খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম তিন মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে ৭৯ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার আশায় গত বৃহস্পতিবার থেকে তেলের দাম ব্যারেলপ্রতি অন্তত ১৫ ডলার কমেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পর তাদের তেলের ট্যাংকারগুলো ফের সমুদ্রে চলাচল শুরু করেছে। তিনটি তেলের ট্যাংকার বর্তমানে উত্তর ভারত মহাসাগরে রয়েছে এবং আরও দুটি নিত্যপ্রয়োজনীয় পণ্য ও গবাদি পশুর খাদ্যবাহী ট্যাংকার দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোর উদ্দেশে রওনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নৌ অবরোধ প্রত্যাহারের প্রক্রিয়া কার্যকর হয়েছে, যা মার্কিন অবরোধ শিথিলের ইঙ্গিত দেয়।

এদিকে জি-৭ সম্মেলনে ইউরোপীয় নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হরমুজ প্রণালি শুক্রবারের মধ্যে উন্মুক্ত হবে বলে এতটা নিশ্চিত নন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।